Friday, March 13, 2009

ফিরে গেলাম সেই অতীতে।

গত দুইদিন ব্লগে ছিলাম না। গাজীপুর গিয়েছিলাম। ঘুরে এলাম। নিজের ফেলে আসা অতীতের সাথে যেনো কাটিয়ে এলাম দু'টি দিন।

সন্ধ্যায় পৌছানোর সাথে সাথেই ফোন দিলাম ছেলেবেলার বন্ধুদের। ব্যাগটা ঘরে রেখেই সাথে সাথেই বের হয়ে গেলাম । বাবা পিছন থেকে চিৎকার করে ডাকল " ব্যাগ রেখেই কই যাও?"

কে শোনে? বাবাকে বললাম আসছি । বলেই একটা দৌড়। চলে গেলাম মামুনের দোকানের সামনে। সেখানে রাসেল রিপন মামুন মামুন-২ সহ সবাই ছিল।

বিড়ি কিনে সবাই হাটা দিলাম পুরানো আড্ডার জায়গা " বাইনা ভিটা " বিড়ি সহযোগে আড্ডা চললো রাতে ১১ টা পর্যন্ত। এর পরে বাবার ফোনে বাসায় ফিরলাম। ফিরে দেখি এরি মাঝে বাবা রান্না বান্নাও করে ফেলেছে। কেউ থাকি না আমরা এখানে তাই আসলে যা করার নিজেরই করে নিতে হয়। খেয়ে দেয়ে শুতে গেলাম সেই পরিচিত পুরানো বিছানায় । সেই পুরানো বালিশটা যেন আমাকে ডাকছিল। মনে হল কালকে রাতেই না এখান থেকে উঠে গেলাম। নিজেকে মনে হচ্ছিল সেই সদ্য ক্লাস টেনে ঊঠা সেই ছেলেটা যে হোষ্টেল থেকে ছুটিতে এসেছে বাড়িতে । বিছানায় শোওয়া মাত্র মনে হলো আমি ঘুমিয়ে ছিলাম মাত্র জেগে উঠেছি। ঘুম ভেঙ্গে গেছে কোন অজানা কারনে। ইশ!!!!!!! আসলেই যদি এমনটা হত। যাও বা মনে মনে এমন লাগছিল সেটাও ভেঙ্গে দিলো শালার মোবাইল। ২ মিনিট কথা বলে রেখে দিলাম। ঘুমানোর সময় মনে হচ্ছিল আহ যদি আসলেই ঘুম থেকে উঠে দেখি যে পুরাটাই স্বপ্ন। আমার একটু পরে স্কুলে যেতে হবে।

সকালে ঘুম ভাঙ্গল বাবার ডাকে । এতো ভোরে শেষ কবে উঠেছি মনে নেই । আসলেই মনে হচ্ছিল আমার এখন স্কুলে যাওয়া লাগবে। কিন্তু দুই মিনিট পরে বাস্তবতাকে মেনে নিয়ে উঠে পড়লাম। দাত মেজে এলাম। নাস্তা করে বাড়ি ঘুরতে লাগলাম । আর প্রতিটা মুহুর্তে ফিরে ফিরে যাচ্ছিলাম আমার ফেলে আসা শৈশব , ফেলে আসা কৈশরে। আমার পুরানো বই এর সংগ্রহের সামনে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করলাম কি কি বই আছে শেলফে। এর পরে শো কেসের সামনে দাঁড়িয়ে বাবা মার ক্রেস্টগুলো দেখতে দেখতে চোখ গেল কিছু মেডেলের দিকে। আমার কষ্টার্জিত মেডেলের ক্ষুদ্র এক অংশ যার বেশীর ভাগই চুরি গিয়েছে।

এর পরে আবার বের হলাম বন্ধুদের সাথে আড্ডা জমালাম। দুপুরে বাসায় ফিরে খেয়ে আবার বের হলাম বিকালে পুরা দুনিয়া ঘুরলাম যেমন ঘুরতাম আমার ফেলে আসা দিনগুলোতে। অবাক হয়ে লক্ষ করলাম এখন রাস্তার ধারের অনেকেই আমারমত অধমকে মনে রেখেছে , চিনতে পারছে। ভাল লাগলো । এর পরে ফিরে একটু ক্রিকেট খেললাম। সন্ধ্যায় ঘরে ফিরে হাত মুখ ধুয়ে আবার বের হলাম আড্ডা মারার ইচ্ছে নিয়ে।

এই রুটিনেই চললো দুই দিন। অবশেষে আজকে ফিরে এলাম আবার সেই যান্ত্রিক জীবনে।






আমার বাবার কিছু ক্রেস্ট - ১, আমার ছোটবেলার লাইব্রেরী, আমার বাবার কিছু ক্রেস্ট - ২ (১টি মার), আমার কিছু মেডেল-১, আমার কিছু মেডেল-২, আমার কিছু মেডেল-৩.

No comments: